খুলনাখুলনা

শ্যামনগরে অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন গ্রেপ্তার, মোবাইল জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অ্যাপের সাহায্যে অবৈধ অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সালাউদ্দিন নামে এক তরুণকে দুটি স্মার্টফোনসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল অ্যাপস ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়া চালানোর অভিযোগে সালাউদ্দিন (২২) নামে এক তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানকালে তার হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ডিবির একটি বিশেষ দল দায়িত্বে নিয়োজিত ছিল। সে সময় তারা গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার গড়কুমারপুর গ্রামের মুকুল সানার বাড়িতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে আসছে।

প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সোমবার ভোররাতে পুলিশ উক্ত বাড়িতে বিশেষ অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা কৌশলে পলায়নের চেষ্টা করলে ধাওয়া দিয়ে মুকুল সানার ছেলে সালাউদ্দিনকে ধরে ফেলে পুলিশ। এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

Public Voice

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


শ্যামনগরে অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন গ্রেপ্তার, মোবাইল জব্দ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল অ্যাপস ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়া চালানোর অভিযোগে সালাউদ্দিন (২২) নামে এক তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানকালে তার হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ডিবির একটি বিশেষ দল দায়িত্বে নিয়োজিত ছিল। সে সময় তারা গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার গড়কুমারপুর গ্রামের মুকুল সানার বাড়িতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে আসছে।

প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সোমবার ভোররাতে পুলিশ উক্ত বাড়িতে বিশেষ অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা কৌশলে পলায়নের চেষ্টা করলে ধাওয়া দিয়ে মুকুল সানার ছেলে সালাউদ্দিনকে ধরে ফেলে পুলিশ। এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত