খুলনা
খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদীর চর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকার একটি কলাবাগানের পাশ থেকে পুলিশ এ মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
নিহত ব্যক্তিরা হলেন রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম। স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মাসুম খান গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬