জাতীয়জাতীয়

খাগড়াছড়ি, রামগড়ের দায়িত্ব বুঝে নিলেন নতুন ইউএনও দিলারা আকতার অহি

খাগড়াছড়ি, রামগড় উপজেলা নতুন দ্বায়িত্ব পেলেন দিলারা আকতার অহি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দু স্বাগত জানিয়েছেন।

খাগড়াছড়,রামগড়ের দায়িত্ব বুঝে নিলেন নতুন ইউএনও দিলারা আকতার অহি হস্তান্তর করলেন এডিসি (ঝালকাঠি) কাজী শামীম

প্রকাশঃ১২/১০/২০২৬-বৃহস্প্রতিবার

এসময় দায়িত্ব হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান (এডিসি ঝালকাঠি) কাজী শামীম।

গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে রামগড়ে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ। প্রজ্ঞাপন জারির পর তিনি আনুষ্ঠানিকভাবে রামগড় উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন ইউএনও হিসেবে তাঁর যোগদানের খবরে রামগড়ের সরকারি-বেসরকারি মহলে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে রামগড়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

কে এই দিলারা আকতার অহি?

দিলারা আকতার অহি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। চাকরি জীবনের শুরু থেকেই দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার জন্য তিনি পরিচিত।

এর আগে তিনি ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পটুয়াখালী জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি কর্মস্থলেই তিনি জনবান্ধব প্রশাসন, স্বচ্ছতা ও উন্নয়নমূলক কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

পারিবারিক ও শিক্ষাজীবন

ফেনী জেলার ফুলগাজী উপজেলার কহুয়া মজুমদার বাড়ীর মেয়ে দিলারা আকতার। তাঁর পিতা আবদুল ওয়াদুদ মজুমদার এবং মাতা তফুরে আরা বেগম।

তিনি মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন। শৈশব-কৈশোর কেটেছে তাঁর নানার বাড়ি মুন্সীরহাটস্থ দক্ষিণ তারালীয়া কাজী বাড়িতে।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন তিনি। শিক্ষক ও স্বজনদের মতে, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানুষের জন্য কাজ করার আগ্রহই তাঁকে প্রশাসন ক্যাডারে আসতে অনুপ্রাণিত করেছে।

রামগড়বাসীর প্রত্যাশা

রামগড় একটি সীমান্তবর্তী ও বৈচিত্র্যময় জনপদ। এখানে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভূমি সেবা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে।

স্থানীয়রা মনে করছেন, নতুন ইউএনও দিলারা আকতার অহির অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি রামগড়ের উন্নয়নে নতুন গতি আনবে। বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া, সরকারি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শুরু করবেন তিনি। শিগগিরই তিনি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি, রামগড়ের দায়িত্ব বুঝে নিলেন নতুন ইউএনও দিলারা আকতার অহি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত