সিলেটসিলেট

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বিকল ট্রাকের পেছনে পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই একটি বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের জসিম (৪০), গার্ড মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার রিপন মিয়া (২৩)।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে ট্রাকটি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ঢাকা অভিমুখী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিতে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই আরোহীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এতে কভার্ডভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই একটি বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের জসিম (৪০), গার্ড মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার রিপন মিয়া (২৩)।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে ট্রাকটি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ঢাকা অভিমুখী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিতে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই আরোহীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এতে কভার্ডভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত