রাজনীতিরাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পৌঁছানোর পর তারা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করবেন।

প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় বাড়ির ভেতরে আটজন অবস্থান করছিলেন। এতে দুজন আহত হওয়ার পাশাপাশি আসবাবপত্র পুড়ে যায় এবং দুটি ছাগলের মৃত্যু ঘটে। এ ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পৌঁছানোর পর তারা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করবেন।

প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় বাড়ির ভেতরে আটজন অবস্থান করছিলেন। এতে দুজন আহত হওয়ার পাশাপাশি আসবাবপত্র পুড়ে যায় এবং দুটি ছাগলের মৃত্যু ঘটে। এ ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত