জাতীয়জাতীয়

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। শুরুতে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে কারখানা ছুটি ঘোষণার পরপরই তারা রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করেন। বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।

এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। এক পর্যায়ে মহাসড়ক সচল করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। শুরুতে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে কারখানা ছুটি ঘোষণার পরপরই তারা রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করেন। বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।

এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। এক পর্যায়ে মহাসড়ক সচল করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত