জাতীয়
ফেনীর দাগনভূঞা উপজেলার এফটিসি মার্কেটের সামনে বুধবার সন্ধ্যায় বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ভাই ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামশেদ আলম ফটিকের সমর্থকদের মধ্যে এই বিবাদ চরমে পৌঁছায়।
ঘটনার সূত্রপাত হয় বুধবার সন্ধ্যায়, যখন দুই পক্ষ বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহতদের মধ্যে ইমাম হোসেন মিল্টন, সোহেল রানা, কাজী পলাশ, মোস্তফা হাসান, মাহমুদ আরমান, ইস্রাফিল, ইব্রাহিম, এমদাদুল হক শাহীন, আরিফুল ইসলাম, রিয়াদ, মোজাম্মেল হক মাসুদ, তোফায়েল, জায়েদুল ইসলাম ও কামরুল হাসান উল্লেখযোগ্য। একপর্যায়ে তারা মার্কেটে ভাঙচুর চালান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব অভিযোগ করেন, তারা মার্কেটের সামনে বসে আলাপ করার সময় মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এতে শাহীনা আকবরের ছোট ভাই মিল্টনসহ ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে, কাজী জামশেদুর রহমান ফটিক পাল্টা অভিযোগ করে বলেন, তাদের উসকানি দিতেই এই হামলা করা হয়েছে। তার দাবি, তার ভাই পলাশ পরিস্থিতি শান্ত করতে গেলে তাকে ইট দিয়ে আঘাত করা হয় এবং এতে তাদের পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া আমাদের আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই তারা হামলা চালিয়েছে। এটি তাদের একটি পরিকল্পিত হামলা ছিল।
আহতদের মধ্যে ৬ জনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. সুন্দ্রেহ সাহা জানান, গুরুতর আহত মিল্টন ও পলাশকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন মোজাম্মেল হক মাসুদ, আরমান, এলমান হোসেন, নিহাদ, সাজ্জাদ নিলয়, আবদুল্লাহ আল মাসুম, আবদুল্লাহ আল মামুন, ইসমাইল হোসেন ছুট্টুসহ আরও অনেকে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আগের দিন শ্রমিকদল নেতা জসিমের পক্ষ থেকে আমাদের বাজারে আসার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬