দুর্নীতি
বুধবার (১১ নভেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ধর্মগাতি গ্রামের চিত্রা নদীতে সরেজমিন অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। এ সময় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে খিলাত আলী গাজী (পিতা: জিহাদ আলী গাজী), গ্রাম: ধর্মগাতি, উপজেলা: বাঘারপাড়া, জেলা: যশোর—নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সালের ৬২ নম্বর আইন) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মিউটেশন সহকারী কর্মকর্তা উত্তম কুমারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
চিত্রা নদী এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬