ঢাকা
মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ভিসা আবেদনের সময় ভ্রমণের মূল উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে কোনো প্রকার সন্দেহ বা সংশয় দেখা দিলে ওই আবেদন সরাসরি নাকচ হতে পারে। কোনো আবেদনকারী ভিসার শর্তাবলী মেনে চলবেন কি না, তা নিয়ে কর্মকর্তা আশ্বস্ত না হলে আবেদন প্রত্যাখ্যানের ক্ষমতা তাদের রয়েছে।
ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়ভার সম্পূর্ণভাবে আবেদনকারীর ওপর বর্তায় বলেও দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬