আন্তর্জাতিকআন্তর্জাতিক

জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রিডরিখ মের্ৎস

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দিয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মনোনয়ন চূড়ান্ত হলে তিনি হবেন দেশটির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার অভিজ্ঞ রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ৬১ বছর বয়সি ইলসে আইগনারের মনোনয়ন শেষ পর্যন্ত চূড়ান্ত হলে, তিনি জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের গৌরব অর্জন করবেন। গত রোববার মধ্য ডানপন্থি দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে চ্যান্সেলর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন।

বাভারিয়া রাজ্য পার্লামেন্টের বর্তমান স্পিকার ইলসে আইগনার সিডিইউর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) একজন প্রভাবশালী সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর যৌথ বৈঠকে তার এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার অপেক্ষায় রয়েছে। জার্মান রাজনীতিতে প্রচলিত নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোকে প্রেসিডেন্ট পদে ঐক্যবদ্ধভাবে প্রার্থী মনোনীত করতে হয়। বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)-এর সমন্বয়ে গঠিত। এসপিডি এর আগেও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থনের কথা জানিয়েছিল।

জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ফেডারেল কনভেনশন নামক একটি বিশেষ নির্বাচকমণ্ডলী গঠন করা হয়। আগামী ৩০ জানুয়ারি এই নির্বাচকমণ্ডলী বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচন করবে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পাঁচ বছর মেয়াদি দ্বিতীয় ও শেষ মেয়াদ আগামী ২০২৭ সালের মার্চে পূর্ণ হবে।

চলতি বছরের শুরুর দিকেই সিএসইউ প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে চ্যান্সেলর মের্ৎস বিকল্প কোনো প্রার্থীর নাম সক্রিয়ভাবে বিবেচনা করায় সিডিইউর পক্ষ থেকে সমর্থন আসতে দেরি হয়েছিল, যা দল দুটির মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয়। উল্লেখ্য, জার্মানির রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি সরকারি নথিপত্রে স্বাক্ষর প্রদান ও মন্ত্রীদের নিয়োগের মতো কাজগুলো করলেও, দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা পালনের সুযোগ রয়েছে তাঁর।

ইলসে আইগনারের রাজনৈতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি ১৯৯৮ সালে ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন সরকারে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান এবং ২০১৮ সালে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হন, যে দায়িত্ব তিনি এখনো পালন করছেন।

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রিডরিখ মের্ৎস

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত