অপরাধ
আইনগত কারণে ভুক্তভোগীর পরিচয় ও বিস্তারিত ঠিকানা প্রকাশ করা হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ১৪(১) ধারা অনুযায়ী, নির্যাতনের শিকার নারী বা শিশুর নাম-ঠিকানা, ছবি কিংবা এমন কোনো তথ্য প্রকাশ করা নিষিদ্ধ, যার মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব। তাই ভুক্তভোগীর নিরাপত্তা ও আইনগত সুরক্ষার স্বার্থে এ প্রতিবেদনে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল ওই কিশোরী। এ সময় এক প্রতিবেশী তাঁকে তাঁদের বাড়ি থেকে গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সেখানে গেলে আগে থেকে অবস্থান করা এক যুবকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অপর এক যুবকের সম্পৃক্ততার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে বুধবার (৪ নভেম্বর) রাতে তাঁর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬