জাতীয়জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন উপজেলা গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনগুলোর সময়সূচি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, চলতি বছরের মে মাসে সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে 'বরিশল' নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন সরকারি গেজেট প্রকাশিত হয়। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এর কোনো সুরাহা না হওয়ায় অসন্তোষ বাড়ছে। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উঠলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে সম্ভাব্যতা যাচাইয়ের দাপ্তরিক চিঠি পাঠানো হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই স্থানীয়রা আজ রাজপথ ও রেলপথ অবরোধ করে অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবি জানাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Public Voice

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনগুলোর সময়সূচি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, চলতি বছরের মে মাসে সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে 'বরিশল' নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন সরকারি গেজেট প্রকাশিত হয়। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এর কোনো সুরাহা না হওয়ায় অসন্তোষ বাড়ছে। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উঠলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে সম্ভাব্যতা যাচাইয়ের দাপ্তরিক চিঠি পাঠানো হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই স্থানীয়রা আজ রাজপথ ও রেলপথ অবরোধ করে অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবি জানাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত