ক্রিকেট ক্রিকেট

মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের

তামিম, সাকিব ও মুশফিককে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন তাওহিদ হৃদয়।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন তাওহিদ হৃদয়। ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকিয়েছেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি হৃদয়; ছাড়িয়ে গেছেন দলের অভিজ্ঞ এই তিন তারকাকেই। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার দখলে। এবার তাদের সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন তাওহিদ।

এর আগে এই রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। দীর্ঘ আট বছর সেই রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল, যা অবশেষে আজ ভেঙে দিয়েছেন হৃদয়। এছাড়া প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হক ১৮১ রানের ইনিংস খেলেছিলেন। ১৩ বছর পর সেই রেকর্ড টপকে গেলেন হৃদয়, যার প্রভাব দেখা গেছে দ্বিতীয় সেশনের খেলায়। তৃতীয় সেশনের শুরুতেই বাংলাদেশের ক্রিকেটে অনন্য এক ইতিহাস গড়লেন তিনি। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ।

Public Voice

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন তাওহিদ হৃদয়। ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকিয়েছেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি হৃদয়; ছাড়িয়ে গেছেন দলের অভিজ্ঞ এই তিন তারকাকেই। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার দখলে। এবার তাদের সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন তাওহিদ।

এর আগে এই রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। দীর্ঘ আট বছর সেই রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল, যা অবশেষে আজ ভেঙে দিয়েছেন হৃদয়। এছাড়া প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হক ১৮১ রানের ইনিংস খেলেছিলেন। ১৩ বছর পর সেই রেকর্ড টপকে গেলেন হৃদয়, যার প্রভাব দেখা গেছে দ্বিতীয় সেশনের খেলায়। তৃতীয় সেশনের শুরুতেই বাংলাদেশের ক্রিকেটে অনন্য এক ইতিহাস গড়লেন তিনি। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত