সারাদেশ
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার শিমুলকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোহেল রানা উপজেলার রামভল্বপুর খাদুলী গ্রামের মৃত নবীর উদ্দিন তালুকদার ভুলুর ছেলে। মামলার তদন্তে তাঁর নাম আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ধুনট সদরের কলাপট্টি এলাকায় গণসংযোগে যান। এ সময় তাঁর গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় অগ্নিসংযোগেরও অভিযোগ রয়েছে। এতে বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার প্রায় ছয় বছর পর ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬