সারাদেশসারাদেশ

আবর্জনার জায়গায় ফুটবে ফুল, ধুনটে স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন টিম।

হাসপাতালের সামনে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা, গোবর ও আগাছায় ভরা স্থানটি এবার রূপ নিতে যাচ্ছে ফুলের বাগানে। নোংরা পরিবেশের পরিবর্তে সৌন্দর্য ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ধুনট টিম।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রাচীরসংলগ্ন রাস্তার পাশের স্থানটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির ১৫ থেকে ১৮ জন স্বেচ্ছাসেবী। হাসপাতালের মূল ফটক থেকে পশ্চিম পাশের দেয়ালের শেষ পর্যন্ত জমে থাকা ময়লা-আবর্জনা, গোবর ও আগাছা অপসারণ করেন তাঁরা।

পরিচ্ছন্নতা অভিযান শেষে জায়গাটিতে ফুলের বাগান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কেউ যাতে সেখানে ময়লা ফেলতে না পারে, সে জন্য পরিষ্কার করা স্থানটি নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

বিডি ক্লিন ধুনট টিমের উপজেলা সমন্বয়ক তাফসির রহমান ও উপ-সমন্বয়ক রাসেল মাহমুদের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এবং ধুনট পৌরসভার প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম টুকু।

কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে সংগঠনটির সদস্য তাশরীফ বলেন, প্রতিদিন শত শত রোগী ও তাঁদের স্বজন এই পথ দিয়ে যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরে জায়গাটিতে ময়লা জমে ছিল। আমরা জায়গাটি পরিষ্কার করে সুন্দর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এখানে ফুলের বাগান হলে হাসপাতালে আসা মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন।

এ উদ্যোগের প্রশংসা করে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর থাকলে রোগী ও তাঁদের স্বজনেরা মানসিকভাবেও স্বস্তি পান। বিডি ক্লিনের তরুণেরা যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এখানে ফুলের বাগান হলে পুরো এলাকার সৌন্দর্য বাড়বে। এমন উদ্যোগে আমরা সব সময় পাশে আছি।

Public Voice

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আবর্জনার জায়গায় ফুটবে ফুল, ধুনটে স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত