আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে তাসনিম। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র পড়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত প্রকাশ করা হবে।

এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হেনেছে। স্থানীয় বাসিন্দারা দ্বীপের আকাশে উড়োজাহাজের শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বা কারা এটি পরিচালনা করেছে তা স্পষ্ট করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে যুদ্ধ থামানোর একটি চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই কাজ করছে। আলোচনায় গতি আনতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। সেই সাথে এই হামলা কে চালিয়ে তা জানানো হয়নি।

Public Voice

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত