ঢাকাঢাকা

কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে হামলার পর ঢাকায় স্থানান্তরিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানা দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। শাহরিয়ার দুর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গচিহাটা কলেজ মাঠে কয়েকজন তরুণকে মাদক সেবন করতে দেখে তাদের সেখান থেকে চলে যেতে বলেন শাহরিয়ার। আফতাব উদ্দিন নামে এক কিশোর মাঠ ছাড়তে না চাইলে তাকে চড় মারেন তিনি। পরবর্তীতে ওই কিশোর তার বাড়িতে গিয়ে চাচা তাজুল ইসলামকে বিষয়টি জানায়। এর জের ধরে তাজুল ধারালো অস্ত্র নিয়ে বাজারে এসে শাহরিয়ারকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে গচিহাটা বাজারের একটি ওষুধের দোকানে বসে থাকা অবস্থায় শাহরিয়ার রানার ওপর হামলা চালান তাজুল ইসলাম। তার ডান হাতের নিচের অংশে গভীর ক্ষত সৃষ্টি করে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা জখম অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. আজিজুল হক জানান, শাহরিয়ারের ডান হাতের নিচের অংশে গুরুতর জখম হয়েছে এবং অনেকটা জায়গা কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটিতে এখনো লিখিত অভিযোগ মেলেনি, তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে হামলার পর ঢাকায় স্থানান্তরিত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত