আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরানে বড় ধরনের সামরিক আঘাতের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানান যে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং দেশটির বিরুদ্ধে বড় কিছু করার প্রয়োজন হতে পারে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমাদের বড় কোনো পদক্ষেপ নিতে হবে। এতে কোনো বড় আঘাত অন্তর্ভুক্ত থাকতে পারে।

তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাদের কোনোভাবেই কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

একই সাক্ষাৎকারে ঘরোয়া রাজনীতি ও অর্থনীতি নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্প স্বীকার করেন যে দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধি সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, জ্বালানির অতিরিক্ত দাম মেটাতে হওয়ায় সাধারণ মানুষ এটি একেবারেই পছন্দ করেননি।

Public Voice

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ইরানে বড় ধরনের সামরিক আঘাতের ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমাদের বড় কোনো পদক্ষেপ নিতে হবে। এতে কোনো বড় আঘাত অন্তর্ভুক্ত থাকতে পারে।

তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাদের কোনোভাবেই কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

একই সাক্ষাৎকারে ঘরোয়া রাজনীতি ও অর্থনীতি নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্প স্বীকার করেন যে দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধি সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, জ্বালানির অতিরিক্ত দাম মেটাতে হওয়ায় সাধারণ মানুষ এটি একেবারেই পছন্দ করেননি।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত