জাতীয়জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন হুমায়ুন কবির

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথ সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগ ও সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত ও জোরালো সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

গত সোমবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে মন্ত্রী হুমায়ুন কবির বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তি, নিরাপত্তা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সদস্য রাষ্ট্রগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তিনি বিশেষ করে ক্রমবর্ধমান জটিল পরিস্থিতি মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপরও তিনি আলোকপাত করেন।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মন্ত্রী ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করার জন্য জোরালো আহ্বান জানান। এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক বিনিয়োগ প্রবাহ আরও গতিশীল ও বৃদ্ধির লক্ষে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বৈশ্বিক এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পক্ষেও তিনি মত দেন।

Public Voice

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত ও জোরালো সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

গত সোমবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে মন্ত্রী হুমায়ুন কবির বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তি, নিরাপত্তা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সদস্য রাষ্ট্রগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তিনি বিশেষ করে ক্রমবর্ধমান জটিল পরিস্থিতি মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপরও তিনি আলোকপাত করেন।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মন্ত্রী ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করার জন্য জোরালো আহ্বান জানান। এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক বিনিয়োগ প্রবাহ আরও গতিশীল ও বৃদ্ধির লক্ষে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বৈশ্বিক এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পক্ষেও তিনি মত দেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত