আইটি বিশ্ব
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার সতর্কতায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। মঙ্গলবার সকালে এই সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি কিছু এলাকায় হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ সড়কের নিরাপত্তার স্বার্থে চালকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ।
এনসিএম জানিয়েছে, ৩ নভেম্বর মঙ্গলবার দেশের আকাশ প্রধানত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে।
তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় ঘন কুয়াশা জমার ঝুঁকি রয়েছে, যা সড়কে চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে। এই প্রেক্ষাপটে আবুধাবি পুলিশ চালকদের চলাচলের সময় সড়কের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় আর্দ্রতা বেড়ে নতুন করে কুয়াশা তৈরি হতে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন ২৬ ডিগ্রি ও দুবাইয়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। এছাড়া রাস আল খাইমায় তাপমাত্রা কমে ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬