বাছাইকৃতবাছাইকৃত

পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে ইউনুস খান বাবুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৫নং ধলামূলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউনুস খান বাবুল।

সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন। এ সময় তিনি ধলামূলগাঁও ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ, মুরব্বি, যুব সমাজ ও সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস খান বাবুল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। একজন পরিচ্ছন্ন, সৎ ও সামাজিক মানুষ হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থেকেছেন। করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ইউনুস খান বাবুল বলেন, “আমি পদ-পদবীর জন্য রাজনীতি করি না। আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন এবং ধলামূলগাঁওবাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন উপহার দেবো।”

তিনি আরও বলেন, “আমি জনগণের আমানত রক্ষা করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফসহ সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের মাঝে স্বচ্ছভাবে বণ্টন করবো। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবো। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী করার উদ্যোগ নেবো।”

নাম প্রকাশে অনিচ্ছুক ধলামূলগাঁও ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, ইউনুস খান বাবুল একজন ভালো মনের মানুষ। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে বলে তারা আশাবাদী। তরুণ ভোটারদের মাঝেও তার জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

Public Voice

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে ইউনুস খান বাবুল

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত