খেলাধূলাখেলাধূলা

ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘ ও মোক্তারপুরের মধ্যে প্রীতি হা-ডুডু ম্যাচ অনুষ্ঠিত

মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখা।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখা ও মোক্তারপুর দলের মধ্যে এক প্রীতি হা-ডুডু ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ সোহেল রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এম হেলথ কেয়ারের টেকনিশিয়ান জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিব হোসেন মাস্টার ও সমাজসেবক জনাব মোঃ শাহাজান মন্ডল।

খেলায় বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (আরিফ)-এর নেতৃত্বে শুভসংঘের একটি দল অংশগ্রহণ করে। অপরদিকে রায়হান মন্ডলের নেতৃত্বে মোক্তারপুর দল খেলায় অংশ নেয়।

খেলায় বসুন্ধরা শুভসংঘ দলের অধিনায়ক ছিলেন আরিফুল ইসলাম (আরিফ)। দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন আনন্দ, আশিক, আলমগীর, মিজান, রাসেল, সৈকত ও জাহাঙ্গীর।

অন্যদিকে মোক্তারপুর দলের অধিনায়ক রায়হানের নেতৃত্বে খেলায় অংশগ্রহণ করেন গোলাপ, শাহিন, স্বাধীন, মিল্লাদ, আমিন ও রাকিব।

খেলাটি পরিচালনা করেন রমজান, জাহাঙ্গীর, বিপ্লব, আসিফ পুলিশ ও আনন্দ।

এ সময় বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, ফাজকুরুনী শাওন, হাসানুর ও শাহিন আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোট ৩০ মিনিটের খেলায় উভয় দল ১৫ মিনিট করে প্রতিদ্বন্দ্বিতা করে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত লড়াই। শেষ পর্যন্ত বসুন্ধরা শুভসংঘ ৬৬ পয়েন্ট অর্জন করে এবং মোক্তারপুর দল ৫১ পয়েন্ট অর্জন করে। ফলে ১৫ পয়েন্টের ব্যবধানে বিজয়ী হয় বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Public Voice

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘ ও মোক্তারপুরের মধ্যে প্রীতি হা-ডুডু ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত