সারাদেশ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম এবং ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে উপজেলার আটজন যুব উদ্যোক্তার মধ্যে মোট ১০ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
M

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬