শিক্ষা
বগুড়ার ধুনট উপজেলার আমিনা ময়েন সিনিয়র মাদ্রাসা আলিম পরীক্ষায় টানা তিন বছর শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। চলতি বছরের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ২৩ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে স্থানীয় শিক্ষানুরাগী মাওলানা খোরশেদুর আলম মথুরাপুরী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ইবতেদায়ি থেকে আলিম পর্যন্ত ১২টি শ্রেণিতে পাঠদানের ব্যবস্থা রয়েছে। ২৫ জন শিক্ষক পাঠদান করছেন। মোট ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে আলিম বিভাগে অধ্যয়নরত ১১০ জন।
প্রতিষ্ঠানটির ফলাফলের ধারাবাহিকতায় দেখা যায়, ২০২৪ সালে আলিম পরীক্ষায় অংশ নেওয়া ২৩ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হন। ২০২৫ সালে ২০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেন। সর্বশেষ ২০২৬ সালেও ২৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ জানান, নিয়মিত পাঠদানের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। শিক্ষকেরা নির্ধারিত সময়ের আগেই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেন। রুটিন অনুযায়ী পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
টানা তিন বছর শতভাগ পাসের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
M

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬