জাতীয়
"দক্ষ যুব, সমৃদ্ধ দেশ, গড়বো সোনার বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রামগড়ের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুব উদ্যোক্তা, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালিটি রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছাবে। সরকার যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান করছে। যুবদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সফল যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের চত্বরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
M

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬