বাছাইকৃত
নেত্রকোনার কেন্দুয়ায় শুরু হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে সাংবাদিকদের দক্ষতা আরও সমৃদ্ধ করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
এ সময় বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাবাজারের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি আব্দুল হাই সেলিম, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বর্শমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন গাজী টিভির নির্বাহী পরিচালক শাহাব উদ্দীন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে কীভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয় সংবাদ তৈরি করা যায়, সে বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার-এর ওপর। সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, কনটেন্ট প্রস্তুতসহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা ও দায়িত্বশীল ব্যবহারের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে ফ্যাক্টচেকিংয়ের বিভিন্ন কৌশল শেখানো হবে। ফলে প্রশিক্ষণটি সাংবাদিকদের তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে।
প্রশিক্ষণে কেন্দুয়া, আটপাড়া, মদন ও নান্দাইল—এই চার উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই প্রযুক্তি এবং তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে এবং পাঠক-দর্শকের কাছে যাচাই করা, নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের সক্ষমতা আরও শক্তিশালী হবে।
তিন দিনের এই আয়োজন স্থানীয় সাংবাদিকদের জন্য আধুনিক সাংবাদিকতার নতুন দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬