সম্পাদকীয়সম্পাদকীয়

খাগড়াছড়ি,রামগড় লেক পার্কের শহীদ মিনারে অযত্ন-অবহেলা, সম্মান রক্ষায় ঘেরাও ও সৌন্দর্যবর্ধনের দাবি

রামগড় লেক পার্কের শহীদ মিনারে অযত্ন-অবহেলা, সম্মান রক্ষায় ঘেরাও ও সৌন্দর্যবর্ধনের দাবি

খাগড়াছড়ি,রামগড় লেক পার্কের শহীদ মিনারে অযত্ন-অবহেলা, সম্মান রক্ষায় ঘেরাও ও সৌন্দর্যবর্ধনের দাবি

২৩/০৯/২০২৬-বুধবার

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বিনোদন কেন্দ্র রামগড় লেক পার্কে অবস্থিত শহীদ মিনার চরম অযত্ন ও অবহেলায় পড়ে আছে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এই মিনারের বেদীতে জনসাধারণ জুতা পায়ে উঠছেন, আর মিনারের পেছনের অংশে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। এতে শহীদদের প্রতি অসম্মান করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার চত্বর অপরিচ্ছন্ন, চারপাশে কোনো সীমানা প্রাচীর বা ঘেরাও না থাকায় যে কেউ অবাধে চলাফেরা করছে। মিনারের স্তম্ভ ও বেদীতে ধুলোবালি জমে আছে, নেই কোনো ফুলের বাগান বা নিয়মিত রক্ষণাবেক্ষণ। সন্ধ্যার পর মিনারের আশপাশে আড্ডা বসে, সেখানে সিগারেট ও মাদক সেবন করা হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "শহীদ মিনার আমাদের অহংকারের প্রতীক। অথচ এখানে মানুষ জুতা নিয়ে উঠে, পেছনে বসে সিগারেট পান করে। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।"

এ অবস্থায় শহীদ মিনারের পবিত্রতা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে অতিদ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি:

১. শহীদ মিনারের চারপাশে স্থায়ী গ্রিল বা সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা।

২. চত্বরে ফুলের বাগান ও আলোকসজ্জা স্থাপন করে সৌন্দর্য বৃদ্ধি করা।

৩. মিনারে জুতা নিয়ে ওঠা নিষিদ্ধ করে সাইনবোর্ড টানানো এবং নিয়মিত পরিচ্ছন্নতা ও তদারকি নিশ্চিত করা।

৪. সন্ধ্যার পর পার্কে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ বন্ধে নিরাপত্তা জোরদার করা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। শহীদদের সম্মান রক্ষায় লেক পার্কের শহীদ মিনারটিকে সুশৃঙ্খল, পরিষ্কার ও মর্যাদাপূর্ণ করে তোলা এখন সময়ের দাবি জানান।

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড় লেক পার্কের শহীদ মিনারে অযত্ন-অবহেলা, সম্মান রক্ষায় ঘেরাও ও সৌন্দর্যবর্ধনের দাবি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত