সম্পাদকীয়
রামগড়, খাগড়াছড়ি:মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে খেলাধুলামুখী করা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে শুক্রবার (৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে 'ম্যারাথন দৌড়-২০২৬'। “দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে” প্রতিপাদ্যে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ ম্যারাথনে খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে তিন শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকাল ৬টায় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরিহিত প্রতিযোগীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। ম্যারাথন শুরুর পূর্বে ঢাকার জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষক ইমাজ উদ্দিন ও খাগড়াছড়ির প্রশিক্ষক জীবন ত্রিপুরা অংশগ্রহণকারীদের নিরাপদে দৌড় ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দেন। আয়োজকরা জানান, বর্তমানে মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় হুমকি। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতেই এ আয়োজন। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মেহেদি হাসান। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬