শিক্ষা
গৎবাঁধা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রফেশনাল ডিগ্রি অর্জনও জরুরি বলে মন্তব্য করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহযোগিতায় এবং বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারী রুমে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন: অ্যান এক্সাইটিং সাকসেস রুট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের কেবল গতানুগতিক শিক্ষার ওপর নির্ভর করলেই চলবে না, বরং প্রফেশনাল ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিতে হবে।
এ সময়, সিএমএ-এর মতো পেশাগত যোগ্যতা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন ড. শওকাত আলী।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানির হেড অব স্ট্র্যাটেজিক অপারেশনস ফারুক আহমেদ এসিএমএ। এছাড়া রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি-এর একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের অধ্যাপক ও পরিচালক ড. মোঃ মামুনুর রশিদ এফসিএমএ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক। বক্তারা সিএমএ শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ারের সম্ভাবনা এবং পেশাগত উৎকর্ষ সাধনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে শিক্ষা, গবেষণা এবং পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেরোবি এবং আইসিএমএবি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুর আলম সিদ্দিক এবং
আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষা প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণ, শিক্ষার্থীদের আইসিএমএবি কোর্স ওয়েভারসহ বিভিন্ন পেশাগত দিকনির্দেশনা প্রদান করা হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসিএমএবি-এর সুযোগ-সুবিধা ও পেশাগত দিকগুলো আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন বলে মত সংশ্লিষ্টদের।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬