ক্যাম্পাসক্যাম্পাস

চবির ৫ ছাত্রী হলে চাকসু নেত্রী জান্নাতুল আদনের বৃক্ষরোপণ

পিভি রিপোর্ট
পিভি রিপোর্ট
|
শেয়ার করুন
অ+ অ-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রীহলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাতের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় আম, পেয়ারা, আতা, জলপাই, জাম্বুরা, আমড়া ও লেবুসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নিমসহ বিভিন্ন ঔষধি ও পরিবেশবান্ধব বৃক্ষের চারাও রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবীব, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভুঁইয়া, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এবং সংশ্লিষ্ট হল সংসদের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Public Voice

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চবির ৫ ছাত্রী হলে চাকসু নেত্রী জান্নাতুল আদনের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রীহলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাতের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় আম, পেয়ারা, আতা, জলপাই, জাম্বুরা, আমড়া ও লেবুসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নিমসহ বিভিন্ন ঔষধি ও পরিবেশবান্ধব বৃক্ষের চারাও রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবীব, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভুঁইয়া, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এবং সংশ্লিষ্ট হল সংসদের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত