অন্যান্যঅন্যান্য

নিজ বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনতাই

প্রতীকি ছবি

ধুনটে দেশীয় তৈরী অস্ত্রের মুখে জিম্মি করে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর বাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার পেশায় গৃহনী। তিনি ২৫ আগস্ট সকালে নিজ বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় তার স্বামী স্থানীয় বাঙ্গালী নদীতে মাছ শিকারের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে একই গ্রামের খোকা প্রামানিকের ছেলে জুয়েল রানা ওই বাড়িতে প্রবেশ করে দেশীয় তৈরী অস্ত্রের ভয় দেখিয়ে জেসমিন আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে। এসময় জেসমিন আক্তারের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে জুয়েল রানা কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ২৬ আগস্ট জেসমিন আক্তার বাদি হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে জুয়েল রানা পলাতক রয়েছে।

ধুনট থানার এ.এস.আই নুর আলম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে গ্রেফতার ও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

M

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনতাই

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ধুনটে দেশীয় তৈরী অস্ত্রের মুখে জিম্মি করে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর বাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার পেশায় গৃহনী। তিনি ২৫ আগস্ট সকালে নিজ বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় তার স্বামী স্থানীয় বাঙ্গালী নদীতে মাছ শিকারের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে একই গ্রামের খোকা প্রামানিকের ছেলে জুয়েল রানা ওই বাড়িতে প্রবেশ করে দেশীয় তৈরী অস্ত্রের ভয় দেখিয়ে জেসমিন আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে। এসময় জেসমিন আক্তারের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে জুয়েল রানা কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ২৬ আগস্ট জেসমিন আক্তার বাদি হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে জুয়েল রানা পলাতক রয়েছে।

ধুনট থানার এ.এস.আই নুর আলম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে গ্রেফতার ও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

M

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত