কৃষিকৃষি

খাগড়াছড়ি,রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে রামগড়ে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আজ সোমবার ১৭ আগস্ট সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রামগড় হর্টিকালচার সেন্টার প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। সভাপতিত্ব করেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মদ শাখাওয়াত হোসেনসহ উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় যেসব কৃষকের আমন ক্ষেত নষ্ট হয়েছে তাদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের এই পুনর্বাসন সহায়তা। বিনামূল্যে উন্নত জাতের ধানের চারা পেয়ে কৃষকরা সময়মতো রোপণ করতে পারবেন এবং ফলনও ভালো হবে বলে আশা করা হচ্ছে।

পরে উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস জানায়, এবারের পুনর্বাসন কর্মসূচির আওতায় রামগড় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও কৃষকের মাঝে ধাপে ধাপে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত