মানবতামানবতা

মুক্তাগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই ধরনের অনুদান ইতিবাচক ভূমিকা পালন করে। জনকল্যাণমূলক এমন উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ,  অধ্যক্ষ হাবিবুল হক শরীফ এবং মাওলানা মোস্তফা রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে এলাকার বিভিন্ন অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মুক্তাগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই ধরনের অনুদান ইতিবাচক ভূমিকা পালন করে। জনকল্যাণমূলক এমন উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ,  অধ্যক্ষ হাবিবুল হক শরীফ এবং মাওলানা মোস্তফা রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে এলাকার বিভিন্ন অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত