মানবতামানবতা

ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের মাসিক সভা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

‎ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের মাসিক সভা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখা, দিনাজপুরের উদ্যোগে মাসিক সভা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় মাদকের ভয়াবহতা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
‎
‎বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (আরিফ)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শামীম হোসেন।
‎
‎সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রান।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কোরবান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক হাসানুর রহমান,ডা: মামুনুর রশীদ(মামুন), আজাদ রায়হান আনন্দ, মোস্তাকিম, স্বাধীন, নাহিদ, ফাহারিয়াদ, আরমান, ফজলু মিজান, বাবু, নীরব ও আতিকুর।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও দেশের জন্যও মারাত্মক ক্ষতির কারণ। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
‎
‎সভা শেষে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের মাসিক সভা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত