মানবতামানবতা

অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা, বাঁচার আকুতি ধুনটের কিডনি আক্রান্ত যুবক স্বপনের

অসুস্থ স্বপন

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের ২০ বছর বয়সী যুবক মো. স্বপন মিয়া। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে অসহনীয় যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তিনি, কিন্তু অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা। নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে তরুণ এই জীবন।

হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে স্বপন। সংসারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার বাবা, যিনি দিন এনে দিন খান। এমন পরিবারের পক্ষে ব্যয়বহুল কিডনি চিকিৎসার খরচ বহন করা এখন সম্পূর্ণ অসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই যেন যন্ত্রণা বাড়ছে স্বপনের। একদিকে শরীরের অসহ্য কষ্ট, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাড়ের দুশ্চিন্তা—দুই মিলিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন পার করছে।

কান্নাজড়িত কণ্ঠে নিজের কষ্টের কথা বলতে গিয়ে স্বপন মিয়া বলেন, "আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।"

দেশ-বিদেশে অবস্থানরত সমাজের সামর্থ্যবান, মানবিক ও দানশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন স্বপন। তার ভাষায়, সামান্য একটু সহযোগিতাও তার চিকিৎসার পথ সহজ করে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনে ফেরার হারানো আশা।

অসহায় এই যুবকের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি এবং হৃদয়বান মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে স্বপনের পরিবার।

আর্থিক সহযোগিতার জন্য:

বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯

স্বপন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা ও দ্রুত সুচিকিৎসার জন্য সবার কাছে আন্তরিক দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা, বাঁচার আকুতি ধুনটের কিডনি আক্রান্ত যুবক স্বপনের

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত