অন্যান্য
সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। তিনি বলেন, "আমার দলের কেউ যদি মাদক ও জুয়ার ব্যাপারে সুপারিশ করে, তার বিরুদ্ধেও মামলা দিবেন।"
গত ৩ আগস্ট সোমবার বিকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এক সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারহাট্টা থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় এবং নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি।
প্রধান অতিথি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, "আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরাচালান, মাদক, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।"
M

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬