ফলাফল
অবশেষে এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট সারাদেশ একযোগে সকল সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠক (অফিস- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, স্মারক নং: আশিবো/প্রশাঃ/২০১০/৯৩ তারিখ: ২৭/০৭/২০২৬ খ্রি.) শেষে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞাপ্তিতে একথা জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় "সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগষ্ট ২০২৬ তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।"
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি মাউশি গতকাল তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করে।
উল্লেখ্য গত ২১ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পাকাশ করার কথা থাকলেও অনিবার্য কারণ বসত তা স্থগিত করা হয়। পরবর্তীতে বলা হয়, ৩০ জুলায়ের মধ্যে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।
যদিও চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে (দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা শেষ হয় ২৪ মে)। এরপরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার ৯০ দিন অথবা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বসত এবার তা হচ্ছে না।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬