পরিবেশ ও জলবায়ুপরিবেশ ও জলবায়ু

খাগড়াছড়িতে পাহাড়ি ঢল-বন্যা মোকাবেলায় রামগড় উপজেলা বিএনপির বিশেষ টিম, দায়িত্বে ছাত্রদল

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের সার্বক্ষণিক সতর্কতা নিশ্চিত করতে বিশেষ টিম গঠন করেছে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এই বিশেষ টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, গঠিত বিশেষ টিমের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের উপর। টিমটি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা, পাহাড়ের পাদদেশ ও নিচু অঞ্চলে নিয়মিত টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে সহায়তা করবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, "যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। ছাত্রদলের তরুণ নেতাকর্মীরা মাঠে থেকে এ দায়িত্ব পালন করবে।"

উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রামগড়সহ পার্বত্য অঞ্চলে পাহাড়ি ঢল, ভূমিধস ও বন্যার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও সক্রিয় রয়েছে।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পাহাড়ি ঢল-বন্যা মোকাবেলায় রামগড় উপজেলা বিএনপির বিশেষ টিম, দায়িত্বে ছাত্রদল

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত