পরিবেশ ও জলবায়ুপরিবেশ ও জলবায়ু

পার্বতীপুরে ৮ হাজার ফুল ও ফলদ গাছ রোপণ কর্মসূচি শুরু

মধ্যপাড়া মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে ৮ হাজার ফুল ও ফলদ গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১টার দিকে মধ্যপাড়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে ফুলগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ।

‘আসুন, অত্র ইউনিয়নের প্রতিটি স্কুল-কলেজে ফুলগাছ লাগাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। তারা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে মধ্যপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল ও সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় ৮ হাজার ফুল ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে ৮ হাজার ফুল ও ফলদ গাছ রোপণ কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে ৮ হাজার ফুল ও ফলদ গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১টার দিকে মধ্যপাড়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে ফুলগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ।

‘আসুন, অত্র ইউনিয়নের প্রতিটি স্কুল-কলেজে ফুলগাছ লাগাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। তারা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে মধ্যপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল ও সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় ৮ হাজার ফুল ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত