রংপুর
দিনাজপুর পুলিশ লাইন্সে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ‘বুদুম বাঁশ’ এর চারা রোপণ করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
আজ বুধবার (২৪ জুন) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই চারা রোপণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশ পরিবেশবান্ধব ও দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ। এটি মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক কার্বন শোষণ এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অর্থনৈতিকভাবেও বাঁশ অত্যন্ত মূল্যবান এবং গ্রামীণ অর্থনীতি ও বিভিন্ন ব্যবহারিক কাজে এর অবদান অপরিসীম।
বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মহোদয় পূর্বে দিনাজপুর পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় রোপণকৃত গাছপালা ও বৃক্ষসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি গাছগুলোর সার্বিক বৃদ্ধি, পরিচর্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বরতদের কাছ থেকে খোঁজখবর নেন। একই সাথে সংশ্লিষ্টদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলোর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার তাগিদ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এই প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, "বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।" তিনি পুলিশ সদস্যসহ সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানো এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬