রংপুররংপুর

পার্বতীপুরে শ্রমিক নেতা সিয়ামের উদ্যোগে মে দিবস পালন

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পার্বতীপুরে মে দিবস পালন

দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।

ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন ও বাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকেরা এতে অংশ নেন। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও শোভাযাত্রা।

দিবসটি উপলক্ষে শহরের শহীদ ময়দানসংলগ্ন পৌর অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে বড় ধরনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্তত তিন হাজার শ্রমিক অংশ নেন।

পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ব্যাটারিচালিত ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের উদ্যোগে শুক্রবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা শহীদ ময়দানে জড়ো হন। এ সময় তাঁরা ‘দুনিয়ার মজদুর এক হও’ ও ‘শ্রমঘণ্টা ৮ ঘণ্টা কার্যকর করতে হবে’—এমন স্লোগান দেন। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে যায়।

শোভাযাত্রার আগে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিজানুর রহমান সিয়াম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর ট্রাক্টর মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু এবং সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামসহ অন্যরা।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে শ্রমিক নেতা সিয়ামের উদ্যোগে মে দিবস পালন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত