ফলাফলফলাফল

পার্বতীপুরে ভবের বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন

ডা. মিন্টু সভাপতি, শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবের বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন ও সাধারণ আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ মে শুক্রবার রাত ৯টায় মন্মথপুর ইউনিয়নের ভবের বাজারে আয়োজিত এ সভায় শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা ও মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ডা. সারোয়ার হোসেন মিন্টু সভাপতি এবং ক্রীড়াবিদ ও সংগঠক শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই পারে একটি বাজারকে আধুনিক ও সুশৃঙ্খল বাজারে পরিণত করতে।”

নতুন কমিটি ঘোষণার পর বাজারজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, মাল্যদান ও করতালির মাধ্যমে বরণ করে নেন ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: সৈয়দ মাহমুদ হোসেন,
সহ-সভাপতি: আব্দুল্লাহ আল মাসুদ ও মিজানুর রহমান,
যুগ্ম সম্পাদক: আবুল কালাম আজাদ,
সাংগঠনিক সম্পাদক: জামিল আক্তার,
সহ-সাংগঠনিক সম্পাদক: শাহজালাল নয়ন,
দপ্তর সম্পাদক: আনোয়ারুল ইসলাম রানা,
অর্থ সম্পাদক: নূর আলম সরকার,
প্রচার সম্পাদক: শ্রী পলাশ চন্দ্র রায়,
ধর্মবিষয়ক সম্পাদক: সাদেকুল ইসলাম,
সমাজকল্যাণ সম্পাদক: বিষ্ণু চন্দ্র রায়,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: বুলবুল আহমেদ,
আইনবিষয়ক সম্পাদক: গোলাম মোস্তফা (এমপি),
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: বকুল হোসেন।

সম্মানিত সদস্যরা হলেন— কেতাব আলী, ফজর আলী, মতিউর রহমান, রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু জগদীশচন্দ্র শাহা, মমিনুল ইসলাম, ডা. বিনয়, ইয়াকুব আলী, ডা. মনোরঞ্জন, মাহাতাব উদ্দিন, বিষু চন্দ্র রায়, গোলাম রাব্বানীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “ভবের বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে ভবের বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত