নবযাত্রার ১ বছরনবযাত্রার ১ বছর

খাগড়াছড়িতে পাহাড়ি সম্প্রদায়ের বর্ণিল বৈশাখী উৎসব

খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে ত্রিপুরা, মার্মা, চাকমা ও গারো সম্প্রদায়ের মানুষ বর্ণিল আয়োজনে মেতেছেন। নতুন লাল রঙের পোশাকে সেজে ঢাক-ঢোল বাজিয়ে জেলার বিভিন্ন এলাকা ঘুরছেন তারা।  

বৈশাখী আমেজে ত্রিপুরা সম্প্রদায়ের শত শত মানুষ পিকআপ ভ্যান ভাড়া করে যাচ্ছেন ‘দেবতা পুকুর’ বা ত্রিপুরা ভাষায় ‘মাতাই পুকুর’। গান-বাজনার মধ্য দিয়ে দেবতা পুকুরে যাওয়ার দৃশ্য নজর কেড়েছে সবার।  

রামগড় উপজেলায় বৈশাখী উৎসবকে ঘিরে ত্রিপুরা সম্প্রদায়ের তরুণরা মাইক-বক্স বাজিয়ে ট্রাক ও পিকআপের উপর উঠে গানে পুরো এলাকা মাতিয়ে তুলেছেন। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ি সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবে বৈশাখ বরণ করছেন।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে পাহাড়ি সম্প্রদায়ের বর্ণিল বৈশাখী উৎসব

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে ত্রিপুরা, মার্মা, চাকমা ও গারো সম্প্রদায়ের মানুষ বর্ণিল আয়োজনে মেতেছেন। নতুন লাল রঙের পোশাকে সেজে ঢাক-ঢোল বাজিয়ে জেলার বিভিন্ন এলাকা ঘুরছেন তারা।  

বৈশাখী আমেজে ত্রিপুরা সম্প্রদায়ের শত শত মানুষ পিকআপ ভ্যান ভাড়া করে যাচ্ছেন ‘দেবতা পুকুর’ বা ত্রিপুরা ভাষায় ‘মাতাই পুকুর’। গান-বাজনার মধ্য দিয়ে দেবতা পুকুরে যাওয়ার দৃশ্য নজর কেড়েছে সবার।  

রামগড় উপজেলায় বৈশাখী উৎসবকে ঘিরে ত্রিপুরা সম্প্রদায়ের তরুণরা মাইক-বক্স বাজিয়ে ট্রাক ও পিকআপের উপর উঠে গানে পুরো এলাকা মাতিয়ে তুলেছেন। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ি সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবে বৈশাখ বরণ করছেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত