আইন ও পরামর্শআইন ও পরামর্শ

নান্দাইলে মটর চুরির অভিযোগে যুবককে মারধর: মানবিক আচরণ নিয়ে প্রশ্ন দার্শনিক আনোয়ার হোসেনের

সামাজিক মাধ্যম থেকে নেয়া

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামারুল্লাহ গ্রামে মটর চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) সকালে সংঘটিত এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও মানবিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের ওই যুবক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। পরিবারের খাবারের সংস্থান করতে না পেরে তিনি একটি বাড়ির পাশের পুকুরপাড়ে রাখা পানির মটর নেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ধরে ফেলেন এবং কোনো আইনগত প্রক্রিয়ায় না গিয়ে প্রকাশ্যে শারীরিকভাবে নির্যাতন করেন।

স্থানীয়রা জানান, রোজার দিনে চুরির অভিযোগ তুলে যুবককে কিল-ঘুষি মারা হয় এবং পরে বাজারে নিয়ে গিয়ে আরও মারধর করা হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং দাঁড়াতে পর্যন্ত অক্ষম হয়ে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন (যিনি ‘দার্শনিক আনোয়ার’ নামেও পরিচিত) বলেন,

“একজন ক্ষুধার্ত মানুষের অপরাধের বিচার এভাবে হতে পারে না। আইন হাতে তুলে নেওয়া কখনোই সভ্যতার পরিচয় নয়। এই দৃশ্য একজন মানুষ হিসেবে সহ্য করতে পারিনি।”

তিনি আরও বলেন, সমাজে প্রভাবশালীদের অনৈতিক কাজ অনেক সময় উপেক্ষিত থাকলেও দরিদ্র মানুষের ক্ষুধাজনিত অপরাধে নির্মমতা দেখানো হয়, যা মানবিকতা ও ন্যায়বিচারের পরিপন্থী।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, চুরির অভিযোগ থাকলেও তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত, গণপিটুনি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং সামাজিক সচেতনতা জোরদার করা জরুরি। একই সঙ্গে দারিদ্র্য ও ক্ষুধার মতো বাস্তব সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বি.দ্র- মো. আনোয়ার হোসেন-এর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকৃত তথ্যালোকে সংবাদটি সাজানো। 

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নান্দাইলে মটর চুরির অভিযোগে যুবককে মারধর: মানবিক আচরণ নিয়ে প্রশ্ন দার্শনিক আনোয়ার হোসেনের

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত