ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

রাজাপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

ঝালকাঠি-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর জনসভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, আমি লুটপাট বা দুর্নীতির রাজনীতি করতে আসিনি। সন্ত্রাস কিংবা নিয়োগ বাণিজ্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জনগণের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তেই রাজনীতিতে এসেছি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান এবং বিজয়ের পর ১৩ ফেব্রুয়ারি বিজয় মিছিলের আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজাপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত