মাদকমাদক

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৯০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

গ্রেফতারকৃত আসামি গন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সদর থানার শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদর থানার কালিয়াকান্দা এলাকার জসিম উদ্দিনের ছেলে সুজন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথারিয়াপাড়া এলাকার তাহের মিয়ার ছেলে লিটন মিয়া (৩২)।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৯০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সদর থানার শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদর থানার কালিয়াকান্দা এলাকার জসিম উদ্দিনের ছেলে সুজন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথারিয়াপাড়া এলাকার তাহের মিয়ার ছেলে লিটন মিয়া (৩২)।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত