চাকরি বার্তাচাকরি বার্তা

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি অধিদপ্তরের আওতাধীন শূন্যপদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ হিসেবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং পূর্ণমান ৮০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

নম্বর বণ্টন অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বরের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে মোট নম্বর ১০০। উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তির নির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত