ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ টাউন হল মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আজিজুর রহমান স্বপন, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সহ-সেক্রেটারি শাহজালাল সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬