মাদক
জীবনগর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়।
ছটাংগা পাড়া গ্রামের মো. শরীফের ভুট্টা ক্ষেত থেকে হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোনো আসামি আটক করা সম্ভব না হলেও ৪৩ বোতল ফেন্সিডিল, ৪৫ বোতল উইন সেরেক্স কফ সিরাপ এবং ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬