মাদকমাদক

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে জুরাছড়ি থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুরাছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু তালেবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন।

অভিযানকালে মোঃ আমজাত আলী (৫০), পিতা- অজ্ঞাত, থানা- জুরাছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জুরাছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে জুরাছড়ি থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুরাছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু তালেবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন।

অভিযানকালে মোঃ আমজাত আলী (৫০), পিতা- অজ্ঞাত, থানা- জুরাছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জুরাছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত